টাঙ্গাইলের ভূঞাপুরে গলায় ফাঁস দিয়ে শুক্রবার ভোরে আর্জিনা খাতুন (১৫) নামের এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। তিনি উপজেলার পুংলীপাড়া গ্রামে জুরান ঠাকুরের মেয়ে।
এলাকাবাসী জানায়, উপজেলার গাবসারা ইউনিয়নের পুংলী পাড়া গ্রামের জুরান ঠাকুরের মেয়ে আর্জিনা খাতুনের সঙ্গে একই গ্রামের আবু সাঈদের ছেলে আব্দুর রহমানের সঙ্গে দেড় লাখ টাকা যৌতুকের বিনিময়ে বিয়ে হয়। বিয়ের পর থেকেই তাদের মধ্যে পারিবারিক কলহ চলছিল। কলহের জের ধরেই এই আত্মহত্যা হতে পারে বলে ধারণা এলাকাবাসীর।
ভূঞাপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা একেএম কাউসার চৌধুরী জানান, গলায় ফাঁস গৃহবধূ আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তার শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
ইত্তেফাক/কাউছার
