গাজীপুরের কালিয়াকৈর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মো. হেলাল উদ্দিনকে (৫৫) গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার দুপুরে উপজেলার সাহেব বাজারস্থ নিজ বাসা থেকে তাকে কালিয়াকৈর থানা পুলিশ গ্রেফতার করে।
কালিয়াকৈর থানার ডিওটি অফিসার এসআই মো. ওসমানগনী জানান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. হেলাল উদ্দিন একটি হত্যা মামলার পলাতক আসামি। তার নামে আদালতের ওয়ারেন্ট রয়েছে। শুক্রবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার সাহেব বাজারস্থ নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।
ইত্তেফাক/কাউছার
