ঘূর্ণিঝড় কুক : নিরাপদে নিউজিল্যান্ডের উত্তর আইল্যান্ডের বাসিন্দারা

আপডেট : ১৪ এপ্রিল ২০১৭, ১৭:৩৯
সবচেয়ে শক্তিশালী ঘূর্ণিঝড় কুকের তাণ্ডব থেকে বাঁচতে নিউজিল্যান্ডের উত্তর আইল্যান্ডের উত্তর-পূর্ব উপকূলের বাসিন্দাদের নিরাপদে সরিয়ে নেয়া হয়েছে।  
 
বৃহস্পতিবার স্থানীয় সময় রাত ৬টায় বে অব প্লেন্টি উপকূলে আঘাত হানে ঘূর্ণিঝড় কুক। ঘূর্ণিঝড়ে ঢেউ জলোচ্ছ্বাস  আকারে বাড়িঘরে প্রবেশ করে। অনেক রাস্তা তলিয়ে যায়। আঘাত আনার পর ঘূর্ণিঝড় কুক দুর্বল হয়ে পড়ে। বড় বড় গাছ উপড়ে রাস্তার ওপর পড়ে থাকতে দেখা গেছে।
 
ঘূর্ণিঝড় দুর্বল হওয়ার পর  নিউজিল্যান্ডের অনেক এলাকায়  ব্যাপক বৃষ্টিপাত হয়। এতে নিম্ন এলাকায়  বন্যা দেখা যায়। উত্তর আইল্যান্ডের কিছু অংশে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। নর্থ আইল্যান্ডের স্কুল ও ব্যবসা প্রতিষ্ঠানগুলো বন্ধ করে দেয়া হয়েছে। দেশটির বৃহত্তম শহর অকল্যান্ডের বাসিন্দারা জরুরি জিনিসপত্র কিনে মজুদ শুরু করেছে।  
 
নিউজিল্যান্ডের আবহাওয়া কর্মকর্তারা জানিয়েছেন, ১৯৬৮ সালের পর থেকে দেশটিতে আঘাত হানা সবচেয়ে শক্তিশালী ঘূর্ণিঝড় কুক। বিবিসি।
 
ইত্তেফাক/ইউবি