মানিকগঞ্জের সাটুরিয়ায় রহিমা বেগম (৫৫) নামে এক বৃদ্ধার লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার ভোরে সাটুরিয়ায় উপজেলার বরাইদ ইউনিয়নের বরাইদ বাজারের উত্তর পাশ থেকে ওই বৃদ্ধার মরদেহ উদ্ধার করা হয়। নিহত রহিমা বরাইদ এলাকার মৃত তাহের আলীর স্ত্রী।
সাটুরিয়া থানার ওসি আমিনুর রহমান জানান, রাতে স্থানীয়দের দেয়া তথ্যমতে ওই বৃদ্ধার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
তার লাশ দেখে ধারণা করা হচ্ছে তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলেও জানান পুলিশের ওই কর্মকর্তা।
