কুমিল্লার চৌদ্দগ্রামে ১২ কেজি গাঁজাসহ দুইজনকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলেন— কক্সবাজারের টেকনাফ উপজেলার নতুন পল্লানপাড়া গ্রামের আবুল কাশেমের স্ত্রী রেহানা আক্তার (২৮) ও একই উপজেলার নোয়াপাড়া গ্রামের মৃত হাবিব উল্যাহর ছেলে রবিউল ইসলাম রবি (১৭)।
শনিবার তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা শেষে আদালতে পাঠানো হয়েছে।
এএসআই শাহজাহান জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার সন্ধ্যায় চৌদ্দগ্রাম জামে মসজিদ রোড থেকে তাদের আটক করা হয়।
