বাসর রাতে বাড়ির পাশের খালে গোসল করতে গিয়ে আমির হোসেন হেজু (২৭) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
শনিবার ভোরে লক্ষ্মীপুর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের সমসেরাবাদ তেরোবেকী এলাকার রহমতখালী খালে ডুবে তার মৃত্যু হয়। আমির হোসেন তেরোবেকী এলাকার আবদুল মিয়ার ছেলে। শুক্রবার দুপুরে পাশ্ববর্তী টুমচর গ্রামে বিয়ে করে তিনি বউ ঘরে তোলেন।
আমির হোসেনের চাচাতো ভাই শফিকুল ইসলাম জানান, তার ভাইয়ের মৃগী রোগ ছিল। রাতে বাড়ির পাশে খালে গোসল করতে গেলে পানিতে ডুবে তিনি নিখোঁজ হন। সকালে খালের পানিতে তার মরদেহ ভাসতে দেখা য়ায়।
ইত্তেফাক/ইউবি
