সাতক্ষীরা জেলাব্যাপী অভিযানে জামায়াতের এক কর্মীসহ ২১জনকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার সন্ধ্যা থেকে শনিবার সকাল পর্যন্ত জেলার আটটি থানায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের মধ্যে সাতক্ষীরা সদর থানা থেকে আটজন, কলারোয়া থানায় চারজন, তালা থানায় দুইজন, কালিগঞ্জ থানায় দুইজন, শ্যামনগর থানায় একজন, আশাশুনি থানায় দুইজন, পাটকেলঘাটা থানা থেকে একজন ও ডিবি পুলিশ একজনকে গ্রেফতার করে।
সাতক্ষীরা জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, তাদের বিরুদ্ধে নাশকতা ও মাদকসহ বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে। আদালতের মাধ্যমে তাদেরকে হাজতে প্রেরণ করা হয়েছে।
ইত্তেফাক/জামান
