বরিশালে দুই ইয়াবা বিক্রেতাকে কারাদণ্ড

আপডেট : ১৫ এপ্রিল ২০১৭, ১৮:৩২
 
বরিশালের গৌরনদীতে খোকন মোল্লা (৩২) ও আলামিন সিকদার (২৮) নামক দুই ইয়াবা বিক্রেতাকে ছয় মাসের করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
 
গৌরনদীর ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহবুব আলম শনিবার দুপুরে তাদের সাজা প্রদান করেন। খোকন মোল্লা গৌরনদীর পৌর সদরের উত্তর পালরদীর মৃত ছবেদ মোল্লার ছেলে, আলামিন সিকদার একই গ্রামের আলমগীর সিকদারের ছেলে। তাদের উভয়কে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
 
গৌরনদী মডেল থানার ইন্সপেক্টর (তদন্ত) মো. আফজাল হোসেন জানান, শুক্রবার সন্ধ্যায় গৌরনদী বাসস্ট্যান্ড থেকে চার পিচ ইয়াবাসহ দুইজনকে পুলিশ গ্রেফতার করে। শনিবার দুপুরে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হলে তাদের ছয় মাসের কারাদণ্ড হয়।
 
ইত্তেফাক/জামান