টাঙ্গাইলের কালিহাতীতে ট্রেনে কাটা পড়ে কলেজ শিক্ষকের মৃত্যু হয়েছে।
মৃত ব্যক্তি টাঙ্গাইল সদর উপজেলার লায়ন নজরুল ইসলাম ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মোশারফ হোসেন মুসা (৪০)। শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে এই দুর্ঘটনা ঘটে। নিহত মোশারফ হোসেন মুসা কালিহাতী উপজেলার রামদেবপুর গ্রামের মৃত ইদ্রিস আলীর ছেলে।
বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ওসি আছাবুর রহমান জানান, হাজী আবু হাসেম টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজ পরীক্ষা কেন্দ্রে ডিউটি শেষে সহকারী অধ্যাপক মোশারফ হোসেন মুসা মোটরসাইকেলযোগে বোনের বাড়ী যাওয়ার পথে সল্লা রেলক্রসিং-এ ঢাকা থেকে লালমনিরহাটগামী সিল্ক সিটি ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান।
