মুক্তিযুদ্ধ ও মুক্তি সংগ্রাম জাদুঘর’ শীর্ষক আলোচনা

আপডেট : ১৬ এপ্রিল ২০১৭, ০০:২৪

জামালপুরের মেলান্দহ উপজেলায় ‘মুক্তিযুদ্ধ ও মুক্তি সংগ্রাম জাদুঘর’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি ছিলেন বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন। তিনি মুক্তি সংগ্রাম জাদুঘর ঘুরে দেখেন ও উন্নয়ন করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

গতকাল শনিবার বিকাল সাড়ে চারটার দিকে উপজেলার কাঁপাশহাটি এলাকার মুক্তি সংগ্রাম জাদুঘরের মিলনায়তনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভার সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো:শাহাবুদ্দিন খান।

বক্তব্য রাখেন বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন, বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম এমপি, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহ ও সাধারণ সম্পাদক  জেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহম্মেদ চৌধুরী, জেলা আওয়ামী লীগের সহসভাপতি সৈয়দ আতিকুর রহমান, জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার শফিকুল ইসলাম ও মুক্তি সংগ্রাম জাদুঘরের পরিচালক হিল্লুল সরকার প্রমুখ।

ইত্তেফাক/নূহু