উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ভারতের মুম্বাইয়ে বাংলা নববর্ষ উদযাপন করা হয়েছে।
নববর্ষ উপলক্ষে রবিবার উপ-হাইকমিশনার চ্যান্সারি ভবনে এক সাংস্কৃতিক প্রীতি সম্মিলনী, বাংলাদেশি হস্তশিল্প ও খাবার প্রদর্শন সহ বাঙ্গালী সংস্কৃতির আয়োজনে বর্ষবরণ অনুষ্ঠান পালন করা হয়। মহারাষ্ট্র সরকারের মুখ্য সচিব জনাব সুমিত মল্লিক প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানের উদ্বোধন করেন।
উল্লেখ্য, জনাব মল্লিক নিজেও একজন বাঙ্গালী। অনুষ্ঠানে মহারাষ্ট্র সরকারের উচ্চপদস্থ কর্মকর্তাগণ, মুম্বাইয়ে বসবাসরত প্রবাসী বাংলাদেশীগণ, স্থানীয় ব্যবসায়ী নেতৃবৃন্দসহ মিডিয়া ও সিভিল সোসাইটির গণ্যমান্য ব্যক্তিবর্গ, নববর্ষ উদযাপনে আগ্রহী মুম্বাইয়ে বসবাসরত জাপানিসহ বিদেশি প্রতিনিধিগণ, মিশনে কর্মরত কর্মকর্তা ও কর্মচারী এবং তাদের পরিবারবর্গ উপস্থিত ছিলেন।
