বাগেরহাটে ৫ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

আপডেট : ১৬ এপ্রিল ২০১৭, ১৬:৫৯
বাগেরহাট-খুলনা মহাসড়কের দুই পাশের প্রায় আট কিলোমিটার এলাকার পাঁচ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে সড়ক ও জনপথ বিভাগ।
 
রবিবার সকাল থেকে দুপুর পর্যন্ত বাগেরহাট কেন্দ্রীয় বাসস্ট্যান্ড থেকে বারাকপুর বাসস্ট্যান্ড পর্যন্ত সড়ক ও জনপথ বিভাগ এই উচ্ছেদ অভিযান পরিচালনা করে।
 
বাগেরহাট জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহরিয়ার মুক্ত বলেন, মহাসড়কে দুর্ঘটনা এড়াতে খুলনা-বাগেরহাট মহাসড়কের আট কিলোমিটার এলাকার রাস্তার দুপাশের অবৈধ দখলদারদের গড়ে তোলা পাঁচ শতাধিক অবৈধ স্থাপনা বুলডোজার দিয়ে গুড়িয়ে দেয়া হয়েছে। এসব স্থাপনা ভেঙে দেয়ার পর কেউ যদি আবারও এধরনের স্থাপনা গড়ার চেষ্টা করে তাহলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
 
 
ইত্তেফাক/ইউবি