বগুড়ায় খাদে পড়ে শিশুর মৃত্যু

আপডেট : ১৬ এপ্রিল ২০১৭, ১৭:০৪
 
বগুড়ার ধুনট উপজেলায় খাদের পানিতে পড়ে ছোয়া খাতুন (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
 
ছোয়া খাতুন উপজেলার পারধুনট গ্রামের শিপন মাহমুদের মেয়ে। রবিবার বিকেল ৩টার দিকে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক হাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।
 
তিনি জানান, রবিবার দুপুর আড়াইটার দিকে পরিবারের সদস্যদের অজান্তে বাড়ির পাশে খাদের পানিতে খেলতে নেমে ছোয়ার মৃত্যু হয়।
 
ইত্তেফাক/জামান