বগুড়ায় দুপক্ষের সংঘর্ষে যুবক নিহত

আপডেট : ১৬ এপ্রিল ২০১৭, ১৭:০৮
বগুড়া শহরের  নিশিন্দারা মণ্ডলপাড়ায় আধিপত্য বিস্তার নিয়ে দুপক্ষের সংঘর্ষে হজরত আলী (৩৯) নামে এক যুবক নিহত হয়েছে। 
 
রবিবার দুপুরে মণ্ডলপাড়ায় অবস্থিত বগুড়া পৌরসভার ১৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলরের কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। হজরত আলী একই এলাকার মৃত আব্দুস সাত্তারের ছেলে। 
 
বগুড়া সদর থানার পরিদর্শক (তদন্ত) আসলাম আলী জানান,  পৌরসভা নির্বাচনের পর হজরতের সঙ্গে ১৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর জহুরুলের দ্বন্দ্ব চলে আসছিল। সম্প্রতি সরকারি জায়গায় দোকান নির্মাণ নিয়ে তাদের মধ্যে দ্বন্দ্ব প্রকট আকার ধারণ করে। রবিবার হজরতের সমর্থকদের সঙ্গে কাউন্সিলর সমর্থকদের সংঘর্ষ বাধে। এ সময় জহুরুলের সমর্থকদের হামলায় হজরত ঘটনাস্থলেই নিহত হন। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
 
ইত্তেফাক/ইউবি