হাতিয়ায় নিখোঁজ আওয়ামী লীগ কর্মীর লাশ নদী থেকে উদ্ধার

আপডেট : ১৬ এপ্রিল ২০১৭, ১৭:২৩
নোয়াখালীর হাতিয়ায় গত বৃহস্পতিবারের সহিংসতার ঘটনায় নিখোঁজ আওয়ামী লীগ কর্মী বাহার উদ্দিন ওরফে বাহার সর্দারের (৪৫) লাশ উদ্ধার করা হয়েছে।
 
গত শনিবার রাত ১০টার দিকে উপজেলার তমরুদ্দী লঞ্চঘাটের অদূরে মেঘনার ডুবোচর থেকে নিহতের স্বজনেরা লাশ উদ্ধার করে ঘাটে নিয়ে আসে। পরে রবিবার সকালে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়।
 
এ ব্যাপারে হাতিয়া থানার ওসি আবদুল মজিদ জানান, বাহার সর্দারের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। পরে লাশটি ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসাপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় এখনো মামলা হয়নি। বাহার সর্দার সাবেক এমপি মোহাম্মদ আলীর অনুসারী ছিলেন।
 
ইত্তেফাক/ইউবি