কুমিল্লার মুরাদনগর উপজেলায় ৪০পিচ ইয়াবাসহ ডলি বেগম (৩৫) নামে এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
রবিবার সকালে ডলি বেগমকে আটক করা হয়। তিনি উপজেলার যাত্রাপুর ইউনিয়নের মোচাগড়া গ্রামের মো. আলম মিয়ার স্ত্রী।
পুলিশ জানিয়েছে, ইয়াবা ট্যাবলেট বিক্রি করছে এমন সংবাদের ভিত্তিতে ডলির বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ৪০পিচ ইয়াবা উদ্ধার করা হয়।
এব্যাপারে মুরাদনগর থানার ওসি এস এম বদিউজ্জামান বলেন, ডলির বিরুদ্ধে মামলা হয়েছ। রবিবার বিকালে তাকে হাজতে প্রেরণ করা হয়েছে।
ইত্তেফাক/জামান
