বগুড়ার শহরের নিশিন্দারার মণ্ডলপাড়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় হজরত আলী (৩৯) নামে এক যুবক খুনের ঘটনায় মামলা হয়েছে ।
মামলায় বগুড়া পৌরসভার ১৬ নং ওয়ার্ড কাউন্সিলর জহুরুল ইসলামকে প্রধান আসামি করে মোট ১২ জনকে আসামি করা হয়েছে।
সোমবার দুপুরে বগুড়া সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আসলাম আলী হত্যা মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করে জানান, নিহত হজরতের মা মেরিনা বেগম বাদী হয়ে রোববার রাতে বগুড়া সদর থানায় মামলাটি দায়ের করেন। মামলায় পৌরসভার ১৬ নং ওয়ার্ড্র কাউন্সিলর জহুরুল ইসলাম ছাড়াও সাতজনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় চারজনকে আসামি করা হয়েছে।
ইত্তেফাক/ইউবি
