চাঁপাইনবাবগঞ্জে অস্ত্র মামলায় ইউপি সদস্যের ১৪ বছর কারাদণ্ড

আপডেট : ১৭ এপ্রিল ২০১৭, ১৬:৫০
চাঁপাইনবাবগঞ্জে অস্ত্র মামলায় এক ইউপি সদস্যকে ১৪ বছর সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। 
 
সোমবার দুপুরে  স্পেশাল ট্রাইবুন্যাল-২ এর বিচারক অতিরিক্ত জেলা ও দায়রা জজ জিয়াউর রহমান এ রায় প্রদান করেন। দণ্ডপ্রাপ্ত  আঙ্গুর (৩৫) জেলার শিবগঞ্জ উপজেলার সুন্দরপুর গ্রামের হেনার ছেলে এবং নয়ালাভাঙ্গা ইউনিয়ন পরিষদের ৯ নং সাধারণ ওয়ার্ড সদস্য।
 
সরকারি কৌশুলি অ্যাডভোকেট আঞ্জুমান আরা জানান, ২০১৪ সালের ২৫ সেপ্টেম্বর শিবগঞ্জ উপজেলার মনাকষা মোড়ে নিয়মিত টহলের সময় আসামি আঙ্গুরের দেহ তল্লাশি করে ১টি পিস্তল, ১টি ম্যাগজিন ও ২ রাউন্ড গুলিসহ আঙ্গুরকে গ্রেফতার করে শিবগঞ্জ থানা পুলিশ। ওই দিনই এসআই আবুল কালাম আজাদ বাদী হয়ে শিবগঞ্জ থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করেন।
 
 
ইত্তেফাক/ইউবি