কালীগঞ্জে ৬ কিলোমিটার অবৈধ গ্যাস লাইন বিচ্ছিন্ন

আপডেট : ১৭ এপ্রিল ২০১৭, ১৮:৫৯
গাজীপুরের কালীগঞ্জে অভিযান চালিয়ে প্রায় ৬ কিলোমিটার অবৈধ লাইনের গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস কর্তৃপক্ষ।
 
সোমবার সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলার তুমলিয়া ইউনিয়নের উত্তর ও দক্ষিণসোম এলাকার ৭টি পয়েন্টে এই অভিযান চালায় তিতাস গ্যাস টঙ্গী জোনানের ভ্রাম্যমাণ একটি দল।
 
তিতাস গ্যাস টঙ্গী জোনাল মার্কেটিং অফিসের ব্যবস্থাপক প্রকৌশলী অজিত চন্দ্র দেব এ অভিযানের নেতৃত্বে দেন। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- টঙ্গী জোনের উপ-ব্যবস্থাপক প্রকৌশলী মো. আব্দুর রাজ্জাক, সহকারী প্রকৌশলী রিদওয়ানুজ্জামান, সহকারী ব্যবস্থাপক শাহ মো. এমদাদ, টেকনেশিয়ান মো. মমতাজ উদ্দিন প্রমুখ।
 
 
ইত্তেফাক/ইউবি