নদীর পানি পান করতে গিয়ে জীবন-মরণ যুদ্ধে কুমির-হাতি

আপডেট : ১৭ এপ্রিল ২০১৭, ২০:৩৪
মালাউইয়ের লিয়ন্ডে জাতীয় পার্কে এক অভিনব দৃশ দেখল দর্শনার্থীরা। জলের কুমির ও ডাঙ্গার একটি বাচ্চা হাতির মধ্যকার জীবন-মরণ যুদ্ধের সেই অবিশ্বাস্য দৃশ্যের ফুটেজ এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে গেছে।
 
ভিডিও ক্লিপটিতে দেখা যায়, একদল হাতি পানি পান করার জন্য ওই পার্কটির একটি ছোট নদীর দিকে এগিয়ে যায়। এই সময় একটি বাচ্চা হাতি পান পান করতে গেলে জলের ভেতর ঘাপটি মেরে থাকা একটা কুমির হাতিটির শুর কামড়ে ধরে। তাকে টেনে পানিতে নিয়ে যাওয়ার চেষ্টা করে। এসময় অন্য হাতিগুলো দূরে সরে যায়। এরপর হুট করে হাতিগুলো প্রচণ্ড জোড়ে হুঙ্কার করে উঠে।
 
তবে কুমির টি বোধহয় হিসেবে একটু গড়মিল করে ফেলেছিল। হাতিকে জলে টেনে নেয়ার বিপরীতে হাতি কুমিরকে ভূমিতে টেনে তোলে। এসময় অন্য হাতিগুলো এগিয়ে আসে বাচ্চা হাতিটিকে বাঁচাতে। এরপর আর পেরে ওঠেনি কুমির। নদীর পড়ে কয়েটা আছাড় খেয়ে আবার জলে চলে যায় সে।
 
 
ব্রিটিশ এক গণমাধ্যমের খবর যে, হাতি ও কুমিরের এই জীবন-মরণ যুদ্ধে দৃশ্য ভিডিও মালাউই বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক অ্যালেক্সান্ডার মাকানগা। প্রসঙ্গত, কিছুদিন আগে ঘোড় ও কুমিরের মধ্যকার যুদ্ধের খবর বেরিয়েছিল।দ্যা সান।
 
ইত্তেফাক/রেজা