ইন্দুরকানীতে ট্রলার ডুবে নিহত ১

আপডেট : ১৭ এপ্রিল ২০১৭, ২১:৪১
পিরোজপুরের ইন্দুরকানীতে বালি বোঝাই একটি ট্রলার ডুবে একজন নিহত হয়েছেন। সোমবার বিকালে উপজেলার পাড়েরহাটের লাহুরী সংলগ্ন বলেশ্বর নদীতে এই ঘটনা ঘটে। 
 
ইন্দুরকানী উপজেলা নির্বাহী অফিসার মো. নুরুল হুদা জানান, অতিরিক্ত বালি বোঝাই করে পিরোজপুর থেকে ইন্দুরকানী যাওয়ার সময় প্রবল জোয়ারে ট্রলারটি ডুবে যায়। এসময় ট্রলারে থাকা পিরোজপুরের ভাইজোড়া এলাকার আবুল কালামের ছেলে মুরাদ (১৬) ছাউনির ভিতরে মালামাল আনতে গিয়ে আর উঠে আসতে পারে নাই। তাকে উদ্ধার করার জন্য দমকল বাহিনী ও স্থানীয় লোকজন চেষ্টা চালায়। পরে সন্ধ্যা ৭টার দিকে তার লাশ উদ্ধার করা হয়। 
 
তিনি বলেন, আমরা খবর পাওয়ার সঙ্গেসঙ্গে ঘটনাস্থল পরিদর্শন করে উদ্ধার কার্যক্রম শুরু করি।