টাঙ্গাইলের সখীপুরে রবিবার অনুষ্ঠিত দুটি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যানসহ সংরক্ষিত নারী সদস্য ও সাধারণ সদস্য পদের ২১ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে। সোমবার উপজেলা নির্বাচন অফিসারের কার্যালয় থেকে দুটি ইউনিয়নে নির্বাচনে অংশ নেওয়া জামানত হারানো প্রার্থীদের তথ্য পাওয়া গেছে।
রিটার্নিং কর্মকর্তা মো. নজরুল ইসলাম জানান, উপজেলার দাড়িয়াপুর ইউনিয়নে বিএনপি মনোনীত চেয়ারম্যান প্রার্থী কবির হাসান ৯১৭ ভোট পেয়ে জামানত হারিয়েছেন। একই ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে সাধারণ সদস্য পদে সোহেল রানা, ৪ নম্বর ওয়ার্ডে আয়নাল হক, আরজু মিয়া, ৬ নম্বর ওয়ার্ডে খুরছু মিয়া, ৭ নম্বর ওয়ার্ডে শুকুর মাহমুদ, এসকান্দার আলী, এবং ৯ নম্বর ওয়ার্ডে আবু হানিফ আজাদ জামানত হারিয়েছেন।
অপরদিকে, উপজেলার গজারিয়া ইউনিয়নে বিএনপি মনোনীত চেয়ারম্যান প্রার্থী গোলাম মোস্তফা মাত্র ৯৫ ভোট পেয়ে জামানত হারিয়েছেন। একই ইউনিয়নে ২ নম্বর সংরক্ষিত নারী আসনে ফিরোজা আক্তার, ৩ নম্বর সংরক্ষিত নারী আসনে বকুল আক্তার, ১ নম্বর ওয়ার্ডে সাধারণ সদস্য পদে হাবিবুর রহমান, শফিকুল ইসলাম, ২নম্বর ওয়ার্ডে নাছির উদ্দিন, ৩ নম্বর ওয়ার্ডে এম এ লতিফ, ৪ নম্বর ওয়ার্ডে তারু মিয়া, ৫ নম্বর ওয়ার্ডে সামেজ উদ্দিন দেওয়ান এবং ৯ নম্বর ওয়ার্ডে ছালামত হোসেন, বুলবুল হোসেন ও সেলিম মিয়া জামানত হারিয়েছেন।
ইত্তেফাক/আরএ
