ধর্ষণের চেষ্টাকালে গহবধূর হাতে ভাসুর খুন!

আপডেট : ১৮ এপ্রিল ২০১৭, ১৪:৪৯
 
টাঙ্গাইলের নাগরপুরে এক অসহায় গৃহবধূ সম্ভ্রম বাঁচাতে গিয়ে স্বামীর বড় ভাইকে খুন করেছেন বলে জানা গেছে। উপজেলার ভাদ্রা ইউনিয়নের গাংবিহালী গ্রামে সোমবার রাত একটার দিকে এ ঘটনা ঘটে।
 
নাগরপুর থানার ওসি জহিরুল ইসলাম জানান, ওই গৃহবধূর স্বামী সাইফুল ইসলাম ঢাকায় পুস্তক বাঁধাইয়ের কাজ করেন। ঘটনার দিন গৃহবধূর স্বামী সাইফুল বাড়িতে না থাকার সুযোগে ভাসুর মিজানুর রহমান (৩৮) রাত একটার দিকে ওই গৃহবধূর ঘরে ঢুকে তাকে ধর্ষণের চেষ্টা করে। এ সময় দুজনের মধ্যে ধস্তাধস্তির ঘটনা ঘটে। পরে উপায়ন্তুর না পেয়ে গৃহবধূ তার ঘরে থাকা লোহার সাবল দিয়ে আঘাত করলে ঘটনাস্থলেই ভাসুর মিজান মারা যান।
 
ঘটনার সত্যতা নিশ্চিত করে গৃহবধূ বুলবুলি জানান, বিয়ের পর থেকেই তিনি তার ভাসুরের যৌন লালসার শিকার। বিভিন্ন সময় সুযোগ পেলেই ভাসুর তাকে যৌননিপীড়ন করত। এ ব্যাপারে স্থানীয়ভাবে একাধিক সালিশ বৈঠক হলেও সে নিজেকে সংশোধন না করে আরো বেপরোয়া হয়ে ওঠে। নিজের সম্ভ্রম রক্ষায় বাধ্য হয়ে তাকে আঘাত করেছে। তবে হত্যার উদ্দেশ্য ছিল না।
 

এ ব্যাপারে নাগরপুর থানায় হত্যা মামলা রুজু করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ টাঙ্গাইল মর্গে প্রেরন করা হয়েছে।