রায়পুরে গৃহবধূর লাশ উদ্ধার, স্বামী পলাতক

আপডেট : ১৮ এপ্রিল ২০১৭, ১৬:০০
 
লক্ষ্মীপুর রায়পুর উপজেলায় জোসনা আক্তার (৩০) নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনার পর থেকে স্বামী পলাতক রয়েছেন।
 
মঙ্গলবার দুপুরে উপজেলার দক্ষিণ চরবংশী ইউপির তিন নম্বর ওয়ার্ড চরলক্ষ্মী গ্রামের আখনবাজার এলাকা থেকে জোসনার লাশ উদ্ধার করে। জোসনা দু' সন্তানের মা। সে ওই গ্রামের ক্ষুদ্র ব্যবসায়ী আব্দুর রশীদ পেদার স্ত্রী ও একই গ্রামের কৃষক দুলাল আখনের মেয়ে।
 
নিহত জোসনার বাবা বলেন, ১৫ বছর আগে আব্দুর রশীদের সঙ্গে জোসনার বিয়ে হয়। গত তিন-চার বছর ধরে আব্দুর রশীদ ব্যবসার জন্য প্রায় সময় মোটা অঙ্কের টাকা এনে দিতে চাপ সৃষ্টিসহ শারীরিক ও মানুষিক নির্যাতন করতো জোসনার উপর।
 
হাজিমারা থানার এসআই মো. ইয়াহিয়া জানান, জোসনার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। স্বামী পলাতক থাকায় জিজ্ঞাসাবাদ ও গ্রেফতার করা সম্ভব হয়নি। তবে ঘটনাটি সন্দেহজনক বলে মনে হচ্ছে।
 
ইত্তেফাক/জামান