স্বাধীনতার ৪৬ বছর পর এই প্রথম প্রশাসনের পক্ষ থেকে বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোহাম্মদ মোস্তফা কামালের মৃত্যুবার্ষিকী পালন করা হয়েছে।
আখাউড়া উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সহকারী কমিশনার (ভূমি) মোসাম্মৎ জেসমিন সুলতানা সোমবার সকালে দরুইন গ্রামে মোস্তফা কামালের সমাধিস্থলে পুষ্প অর্পণ করেন। পরে সেখানে ফাতেহা পাঠ ও দোয়া অনুষ্ঠিত হয়।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার বিকাশ রায়, আখাউড়া পৌর মুক্তিযোদ্ধা কমান্ডার গাজী মো. শাহ আলম ভূঁইয়া, মুক্তিযোদ্ধা মো. তাজুল ইসলাম, আখাউড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাজী হান্নান খাদেম, সাংগঠনিক সম্পাদক মো.ফজলে রাব্বি প্রমুখ।
আখাউড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জেসমিন সুলতানা বলেন, 'জেলা প্রশাসকের নির্দেশে এই প্রথম মোস্তফা কামালের মৃত্যু বার্ষিকীকে পুষ্প অর্পণ ও দোয়া পাঠ হয়েছে। আগামী বছর থেকে দিবসটিকে আরও বৃহৎ পরিসরে উদযাপন করা হবে।'
ইত্তেফাক/জামান
