পিয়ানো শিখছেন সাকিব কন্যা

আপডেট : ০২ এপ্রিল ২০১৯, ১৮:২২

সন্তানদের নিয়ে বাবা-মায়ের অনেক স্বপ্ন থাকে। তারা চান সন্তান যেন ভালো মানুষ হয়ে ওঠে। ভালো কিছু শেখে। সে জন্য চেষ্টার কমতি থাকে না। এর ব্যতিক্রম নন সাকিব আল হাসান ও উম্মে আহমেদ শিশিরও।

এ দম্পতি এবার আলাইনা হাসান অব্রিকে পিয়ানো বাজানো শেখাচ্ছেন। আর পিয়ানো বাজানোর সেই ছবি ফেসবুকে শেয়ার করেছেন অব্রির মা শিশির।

ছবিতে দেখা যাচ্ছে, পিয়ানোর উপর দুই হাত ছোট্ট অব্রির। গভীর মনোযোগ দিয়ে পিয়ানো বাজাচ্ছে সে। তার চেহারা দেখে বুঝা যায়, পিয়ানো পেয়ে সে বেশ আনন্দিত। এদিকে ছবির ক্যাপশনে সাকিবপত্নী লেখেন- ‘প্রথম পাঠ। খুদে পিয়ানো বাদক।’

আইপিএলের ১২তম আসরে খেলতে বর্তমানে ভারত আছেন অলরাউন্ডার সাকিব আল হাসান। সানরাইজার্স হায়দরাবাদের হয়ে  খেলছেন তিনি। 

আরো পড়ুন: ডাকসুর সেই প্রার্থীকে রড দিয়ে পেটালো ‘ছাত্রলীগ’

ইত্তেফাক/জেডএইচ