ঐতিহাসিক মুজিবনগর দিবস স্মরণে ১৭ এপ্রিল সন্ধ্যায় অষ্ট্রিয়ার রাজধানী ভিয়েনার প্যান এশিয়ায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অষ্ট্রিয়া আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত এই আলোচনা সভায় সভাপতিত্ব করেন, সংগঠনের সভাপতি খন্দকার হাফিজুর রহমান নাসিম। পরিচালনা করেন, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম কবির।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক, অষ্ট্রিয়া প্রবাসী মানবাধিকার কর্মী, লেখক, সাংবাদিক এম. নজরুল ইসলাম, অষ্ট্রিয়া আওয়ামী লীগের সহ-সভাপতি এমরান হোসেন, শফিকুল ইসলাম, সিরাজ চৌধুরী, যুগ্ম-সাধারণ সম্পাদক শাহ কামাল, সাংগঠনিক সম্পাদক নয়ন হোসেন, অষ্ট্রিয়া আওয়ামী যুবলীগের আহবায়ক ইয়াসিম মিয়া বাবু, যুগ্ম-আহবায়ক ফসিয়ার শেখ, কন্ঠশিল্পী উৎফল কর্মকার প্রমুখ।
ইত্তেফাক/নূহু
