জলঢাকায় মেধাবী ও দরিদ্র শিক্ষার্থীদের মাঝে মশারি বিতরণ

আপডেট : ১৯ এপ্রিল ২০১৭, ০১:৩৯

পরিবার ছোট করি, জঙ্গিবাদ মুক্ত দেশ গড়ি ও মাদককে না বলি এই প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারীর জলঢাকায় সামাজিক সংগঠন "শিকড়" এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত হলো গতকাল। বর্ষপূর্তির এ আয়োজনে ৫০ জন মেধাবী ও দরিদ্র স্কুল শিক্ষার্থীর মাঝে মশারি বিতরণ করা হয়।

সোমবার সন্ধ্যায় মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড কার্যালয়ে "শিকড়"এর সভাপতি সামছুল আলমের সভাপতিত্বে আনুষ্ঠানিকভাবে মেধাবী শিক্ষার্থীদের হাতে মশারি তুলে দেন পৌর মেয়র ফাহমিদ ফয়সাল কমেট চৌধুরী ও দরিদ্র নারী কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা ও পরিচালক আলহাজ্ব পিজিরুল আলম দুলাল।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন, পৌর সচিব আশরাফুজ্জামান, শিকড়ের সাধারণ সম্পাদক হাফিজুর রহমান, সদস্য হাসিবুল ইসলাম মিতু, আবেদ আলী, আসাদুজ্জামান স্টালিন, মর্তুজা ইসলাম, মনিরুজ্জামান লেবু, শফিকুল ইসলাম শফি, তাইজুল ইসলাম তাজু , হাসানুজ্জামান সিদ্দিকী, মিটুল চৌধুরী, মাইদুল হাসান প্রমুখ।

বক্তারা শিক্ষার্থীদের মশার উপদ্রব থেকে রক্ষা পেতে এবং রাতে পড়ালেখায় মনোযোগী হওয়ার জন্য "শিকড়"র এ আয়োজনকে সাধুবাদ জানান।

ইত্তেফাক/নূহু