খাগড়াছড়ি জেলার মহালছড়ির বাসিন্দা ভাড়ায় চালিত মোটরসাইকেল চালক ছাদিকুল ইসলাম (২২) খুনের প্রতিবাদে এবং জড়িতদের শাস্তির দাবিতে আজ বুধবার দীঘিনালায় সকাল-সন্ধ্যা হরতাল চলছে। মঙ্গলবার পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদ এই হরতালের ডাক দেয়।
হরতালের কারণে দীঘিনালায় সব ধরনের যানবাহন চলাচল বন্ধ রয়েছে। হরতালের সমর্থনে পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদের নেতাকর্মীদের বাঙ্গালী পাড়া, সুপারী বাগান এলাকায় পিকেটিং করতে দেখা যায়।
উল্লেখ্য, ১০ এপ্রিল মহালছড়ি থেকে ভাড়ায় চালিত মোটরসাইকেলে যাত্রী নিয়ে যাওয়ার পর থেকে নিখোঁজ হন। নিখোঁজের তিনদিন পর গত ১৩ এপ্রিল রাতে রাঙ্গামাটির নানিয়ারচর উপজেলার দূর্গম ঘিলাছড়ি এলাকায় মাটিচাপা দেয়া অবস্থায় ছাদিকুলের গলিত লাশ উদ্ধার করে পুলিশ। এই ঘটনায় জড়িত সন্দেহে এক যুবককে আটক করেছে পুলিশ।
ইত্তেফাক/কাউছার
