খাগড়াছড়ির মাটিরাংগায় সড়ক দুর্ঘটনায় একজন নিহত ও অপর দুইজন আহত হয়েছেন। মংগলবার রাতে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, খাগড়াছড়ি সড়কের মাটিরাঙ্গার সাপমারা পুলিশ বক্স এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের (ঢাকামেট্রো-ট-১৮-২৭৭৪) সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেল চালক জাফর আহম্মদ, আরোহী রাজু ও ফরহাদ ছিটকে পড়ে মারাত্মক আহত হন।
এদেরকে প্রথমে খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে এবং পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। চটগ্রামে নেওয়ার পথে আহত মো. রাজু মারা যান। তিনি মাটিরাংগার খেদাছড়ার শাহ আলমের ছেলে।
ইত্তেফাক/কাউছার
