চীনে ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ৬

আপডেট : ১৯ এপ্রিল ২০১৭, ১২:৫৭
চীনের উত্তর-পশ্চিমাঞ্চলীয় শানজি প্রদেশে সোমবার ভূমিধসে এক আবাসিক ভবন ভেঙ্গে পড়ায় মৃতের সংখ্যা বেড়ে ছয়জনে দাঁড়িয়েছে। এদের মধ্যে তিন নারী ও তিন শিশু রয়েছে বলে বুধবার স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে।
 
দেশটির বাইহি কাউন্টির জরুরী উদ্ধার সদরদপ্তরের এক বিবৃতিতে বলা হয়, স্থানীয় সময় বুধবার ভোর ৪টা ৪৩ মিনিটে উদ্ধারকর্মীরা নিখোঁজ তিন বাসিন্দার লাশ উদ্ধার করে। এদের মধ্যে দুই জন নারী ও একজন শিশু রয়েছে। ভোর ৫টায় এ উদ্ধার অভিযান শেষ হয়। 
 
সোমবার স্থানীয় সময় সকাল ১১টা ৫৮ মিনিটে বাইহি কাউন্টির পার্বত্য মাওপিং উপশহরে বৃষ্টিপাতের ফলে সৃষ্ট ভূমিধসের কারণে ৭ তলাবিশিষ্ট এ আবাসিক ভবনটি ভেঙ্গে পড়ে। সিনহুয়া।
 
ইত্তেফাক/সেতু