মাগুরায় বাসের ধাক্কায় নিহত ১

আপডেট : ১৯ এপ্রিল ২০১৭, ১৪:২৯
 
মাগুরা-যশোর সড়কের মাগুরা সদর উপজেলার শেখপাড়া এলাকায় আজ বুধবার সকালে সড়ক দুর্ঘটনায় মীর আতাহার আলী (৬৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। 
 
মাগুরা শহরের কাউন্সিল পাড়ার বাসিন্দা সাবেক এমএনএ মৃত অ্যাডভোকেট মীর হাসেম আলীর ছেলে আতাহার আলী দীর্ঘদিন ধরে মানুষিক রোগে ভুগছিলেন।
 
মাগুরা হাইওয়ে পুলিশের এসআই আব্দুর রউফ জানান, সকাল সাড়ে ৭টার দিকে মানুষিক প্রতিবন্ধী আতাহার আলীকে হাইওয়ে সড়কের শেখ পাড়া এলাকায় বাস ধাক্কা দিয়ে রাস্তার উপর ফেলে রেখে যায়। এলাকাবাসী মাথায় জখম অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য তাকে মাগুরা ২৫০ শষ্যা সদর হাসপাতালে নিয়ে যান। পরে সকাল ৮ টার দিকে কর্তব্যরত চিকিসক তাকে মৃত্যু ঘোষণা করেন। 
 
আইনী প্রক্রিয়া শেষে নিহতের মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। তবে পুলিশ ঘাতক যানবাহটিকে সনাক্ত করতে পারেনি বলে জানান এসআই আব্দুর রউফ।  
 
এদিকে, বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় পরিষদ সদস্য মাগুরা শহরের পারনানান্দুয়ালী গ্রামের বাসিন্দা মুক্তিযোদ্ধা মুন্সি রেজাউল হক জানান, নিহত আতাহার আলীর বাবা মরহুম অ্যাডভোকেট হাসেম আলী যুক্তফ্রন্টের এমএনএ ছিলেন। 
 
ইত্তেফাক/কাউছার