কুষ্টিয়ার ভেড়ামারায় ঘাতক ট্রাক কেড়ে নিয়েছে দুইজনের প্রাণ। নিহত দুইজন সম্পর্কে চাচা ভাতিজা।
মঙ্গলবার রাতে ভেড়ামারার ১২মাইল ডাউল মিলের সামনে মর্মান্তিক এ দুর্ঘটনাটি ঘটে। নিহতরা হলেন উপজেলার ১২ মাইল এলাকার দাউদ হোসেনের পুত্র সেলিম (২৯) এবং তারই চাচা ইয়াকুব দর্জি (৩৮)। এ ঘটনায় গুরুত্বর আহত হয়েছে ইয়াকুব দর্জির পুত্র নাসিরুল ইসলাম (১৬)। ঘাতক ট্রাক পলাতক।
প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, ভেড়ামারার ১৬ দাগ এলাকার প্রয়োজনীয় কাজ শেষ করে মোটরসাইকেল যোগে ফিরছিল চাচা, ভাতিজা এবং পুত্র। পথিমধ্যে তারা ১২মাইল ডাউল মিল নামক স্থানে পৌঁছালে কুষ্টিয়া থেকে ছেড়ে আসা একটি মালবাহী ঘাতক ট্রাক তাদেরকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই নিহত হয় চাচা ইয়াকুব আলী।
পরে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে ভাতিজা সেলিম হোসেনের মৃত্যু হয়। পুত্র নাসিরুল ইসলাম কে মূমুর্ষূ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনার পর ঘাতক ট্রাকটি দ্রুত পালিয়ে যায়। ভেড়ামারা থানা পুলিশ পরে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
