পাবনা-ঢাকা মহাসড়কের মধুপুর নামক স্থানে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে কমপক্ষে ৩ জন নিহত ও কমপক্ষে ৩০ জন যাত্রী আহত হয়েছেন। আহতদের পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
পাবনার অতিরিক্ত পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস জানান, উত্তরা পরিবহন নামের একটি যাত্রীবাহী বাস কাজিরহাট থেকে পাবনা যাচ্ছিল বাসটি পাবনার সদর উপজেলার মধুপুর নামক স্থানে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে উল্টে যায়। এতে কমপক্ষে ৩৩ জন আহত হয়। আহতদের উদ্ধার করে দ্রুত পাবনা জেনারেল হাসপাতালে নেওয়ার পর তিন জন মারা যায়।
এদের মধ্যে ১০ জনের অবস্থা আশংকাজনক বলে চিকিৎসক জানিয়েছেন। নিহতদের মধ্যে দুই জনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন, তারা হলেন জেলার সাঁথিয়া উপজেলার আটবাড়িয়া গ্রামের মোছা (৩০) ও একই এলাকার মোমিন (৩৮)।
ইত্তেফাক/সাব্বির
