দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন মায়া বীর বিক্রম বলেছেন, 'বাংলাদেশ দুর্যোগের দেশ। এটি সাহসের সঙ্গে মোকাবেলা করতে হবে। ভয়ের কোনো কারণ নেই এর চেয়ে বড় দুর্যোগ আসুক না কেন ইনশাল্লাহ আমরা মোকাবিলা করতে সক্ষম। জননেত্রী শেখ হাসিনা আপনাদের পাশে আছে আমরা সব দুর্যোগ মোকাবিলা করতে পারবো।'
তিনি বলেন, 'ভেবেছিলাম যারা বড় বড় কথা বলে বেগম খালেদা জিয়া সহ তারা এক ছটাক চাল দিয়ে জনগণের পাশে দাঁড়াননি। শুধু কথা বলেন এমনকি দরিদ্র মানুষকে দেখতেও তারা আসেননি। এরা কীভাবে দেশের মঙ্গল করবে এদেরকে আমি তাদের ধিক্কার দেই। সমাজের বৃত্তবান মানুষ এগিয়ে আসার জন্য সরকারের পাশা পাশে আহ্বান জানাই।'
বুধবার বিকেলে জেলা প্রশাসনের উদ্যোগে সদর উপজেলার লক্ষণশ্রী ইউনিয়ন পরিষদে ৩০০ দরিদ্র পরিবারকে ১০ কেজি করে বিনা মূল্যের চাল বিতরণ কালে তিনি প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
এসময় উপস্থিত ছিলেন, সুনামগঞ্জ-৪ আসনের সাংসদ অ্যাডভোকেট পীর ফজলুর রহমান মিসবাহ্, সুনামগঞ্জ-২ আসনের সাংসদ ডা. জয়া সেন গুপ্তা, সুনামগঞ্জ-মৌলভীবাজার সংরক্ষিত আসনের সাংসদ অ্যাডভোকেট শামছুন নাহার শাহানা রাব্বানী, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মো. শাহকামাল, অতিরিক্ত সচিব ও দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মহাপরিচালক মো. রিয়াজ আহমদ, জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম, পুলিশ সুপার মো. বরকতউল্লাহ খাঁন, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম এনামুল কবির ইমন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কামরুজ্জামান, সদর উপজেলা (ভারপ্রাপ্ত) নির্বাহী কর্মকর্তা সোনিয়া সুলতান, লক্ষণশ্রী ইউপি চেয়ারম্যান আব্দুল ওয়াদুদ প্রমুখ।
ইত্তেফাক/জামান
