মেহেরপুরে পাকিস্তান আমলের বোমা উদ্ধার

আপডেট : ১৯ এপ্রিল ২০১৭, ১৯:০৬
 
মেহেরপুরের ভৈরব নদী থেকে পাকিস্তান আমলের একটি মাইন (স্থল বোমা) উদ্ধার করা হয়েছে।
 
বুধবার দুপুরে ভৈরব নদীতে গোসল করতে গিয়ে ১২ বছরের কিশোর লিজনের পায়ে লাগে মাইনটি। সেটি তুলে পরিষ্কার করে পুলিশকে খবর দেয় সে। পরে ঘটনাস্থল থেকে মাইনটি উদ্ধার করে পুলিশ।
 
মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইকবাল বাহার চৌধুরী জানান, ধারণা করা হচ্ছে মাইনটি পাকিস্তান আমলের। ভৈরব নদী খননের সময় সেটি পানিতে পড়তে পারে। মাইনটি তাজা কিনা পরীক্ষা চলছে।
 
ইত্তেফাক/জামান