ঢাকা বিশ্ববিদ্যায়ের রাষ্ট্র বিজ্ঞান বিভাগ থেকে ৪টি গোল্ড মেডেলসহ প্রথম শ্রেণিতে প্রথম স্থান অধিকার করার বিরল কৃতীত্ব অর্জনকারী উলিপুরের কৃতি সন্তান আবু সুফিয়ান সম্রাটকে সংর্বধনা দিয়েছে উলিপুর প্রেসক্লাব।
বুধবার সন্ধ্যা সাড়ে ৭ টায় উলিপুর প্রেসক্লাব হল রুমে আবু সাঈদ সরকারের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ শফিকুল ইসলাম। উলিপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সহকারি অধ্যাপক জাহাঙ্গীর আলম সরদারের সঞ্চালনায় বক্তব্য রাখেন, থানা অফিসার ইনচার্জ এস কে আব্দুল্লাহ আল সাইদ, উলিপুর মহারাণী স্বর্ণময়ী স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আব্দুল কাদের, কুড়িলা পবিস উলিপুর জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার বিপ্লব কুমার সরকার, কুড়িগ্রাম মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার আমিনুল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার এম ডি ফয়জার রহমান প্রমুখ।
সম্রাট ঢাকা বিশ্ববিদ্যায়ের রাষ্ট্র বিজ্ঞান বিভাগ থেকে জননেতা আব্দুর রাজ্জাক মেমোরিয়াল গোল্ড মেডেল-২০১৪, প্রফেসর ড. মো. মোস্তফা চৌধুরী গোল্ড মেডেল-২০১৪, ডক্টর জালাল আলমগীর মেমোরিয়াল গোল্ড মেডেল-২০১৫ ও বিচারপতি মোস্তফা কামাল গোল্ড মেডেল-২০১৫ সহ প্রথম শ্রেণিতে প্রথম স্থান অধিকার করে উলিপুরের মানুষের মুখ উজ্জ্বল করেছেন।
ইত্তেফাক/ইউবি
