ব্রাহ্মণবাড়িয়া সাহিত্য একাডেমি আয়োজিত আট দিনব্যাপী বৈশাখী উৎসবের ষষ্ঠ দিনে গতকাল বুধবার 'অসাম্প্রদায়িক রাজনীতির যুগলবন্দী' শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন দৈনিক সংবাদের ভারপ্রাপ্ত সম্পাদক খন্দকার মুনীরুজ্জামান। সাহিত্য একাডেমির সভাপতি কবি জয়দুল হোসেনের সভাপতিত্বে আলোচনা করেন দৈনিক ইত্তেফাকের সহকারী সম্পাদক মিনার মনসুর, গবেষক মামুন সিদ্দিকী, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি দৈনিক ইত্তেফাকের জেলা প্রতিনিধি মোহাম্মদ আরজু, ঠাকুর জিয়াউদ্দিন আহমদও আল আমীন শাহীন।
সভায় দৈনিক ইত্তেফাকের সহকারী সম্পাদক মিনার মনসুরকে শহীদ ধীরেন্দ্র নাথ দত্ত স্মৃতিপদক ও গবেষক মামুন সিদ্দিকীকে ব্যারিস্টার আবদুল রসুল স্মৃতিপদক প্রদান করা হয়।
ইত্তেফাক/জামান
