রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) প্রক্টর মীর তামান্না সিদ্দীকার পদত্যাগের দাবিতে প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার সকাল ১০টা থেকে প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে দেওয়ায় অচল হয়ে পড়ে প্রশাসনিক কার্যক্রম। পরে দুপুর ১২ টার দিকে জ্যৈষ্ঠ কয়েকজন শিক্ষক তাদের সঙ্গে আলোচনার কথা বলে পরিস্থিতি কিছুটা শান্ত করেন।
এদিকে উক্ত ঘটনায় বাংলা বিভাগের অধ্যাপক ড. নাজমুল হককে আহ্বায়ক করে পাঁচ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে।
উল্লেখ্য, গত ১৪ এপ্রিল অসদাচরণের অভিযোগে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ছাত্র দিপু চন্দ্র রায়কে পুলিশ দিয়ে আটক করেন প্রক্টর মীর তামান্না সিদ্দীকা। আটকের খবর পেয়ে দিপুর বাবা হার্টস্ট্রোক করে মারা যান। এ ঘটনার পর ঐ দিন থেকে প্রক্টরের পদত্যাগ ও শাস্তির দাবিতে আন্দোলন করছে শিক্ষার্থীরা।
ইত্তেফাক/জামান
