হল সমাপনী উত্সব

আপডেট : ০২ এপ্রিল ২০১৯, ১৯:৪৭

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর (বেরোবি)-এর শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের ২০১২-১৩ শিক্ষাবর্ষের আবাসিক শিক্ষার্থীদের হল সমাপনী  উত্সব ২০১৯ অনুষ্ঠিত হলো। সকালে প্রধান অতিথি ভাইস-চ্যান্সেলর প্রফেসর ডক্টর নাজমুল আহসান কলিমউল্লাহ কেক কেটে সমাপনী উত্সবের যাত্রা শুরু করেন। এরপর আমন্ত্রিত অতিথি এবং ব্যাচটির সকল শিক্ষার্থীর অংশগ্রহণে একটি আনন্দ শোভাযাত্রা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস প্রদক্ষিণ করে। শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের প্রভোস্ট প্রফেসর ড. সরিফা সালোয়া ডিনার সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আবু হেনা মুস্তাফা কামাল, শহীদ মুখতার ইলাহী হল প্রভোস্ট মো. ফেরদৌস রহমান, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল প্রভোস্ট তাবিউর রহমান প্রধান, শহীদ মুখতার ইলাহী হলের সহকারী প্রভোস্ট মো. শামীম হোসেনসহ শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের প্রভোস্টবডির অন্য শিক্ষকবৃন্দ। এছাড়াও হল সমাপনী উত্সবের শেষ অংশে আলোচনা সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।