চাঁদপুর হাজীগঞ্জের সোনাইমুড়ি গ্রামের ঘৈরড়া বাড়ি থেকে ১২টি তাজা ককটেল ও এর সরঞ্জাম উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার দুপুরে পার্শ্ববর্তী মুন্সী বাড়ির আবদুল কাদেরের স্ত্রী মমতাজ বেগম ঝাড়ের মধ্যে দু'টি ব্যাগ ভর্তি ককটেল দেখতে পান। পরে ঘটনাটি হাজীগঞ্জ থানাকে অবহিত করলে তারা এগুলো উদ্ধার করে।
হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ জাবেদুল ইসলাম বলেন, 'ওই ককটেলগুলো আদালতের অনুমতি সাপেক্ষে নিষ্ক্রিয় করা হবে।'
ইত্তেফাক/জামান
