নোয়াখালীতে বজ্রপাতে ভাই-বোন নিহত

আপডেট : ২০ এপ্রিল ২০১৭, ২০:০৭
 
নোয়াখালী সদর উপজেলার এওজবালিয়া ইউনিয়নের দক্ষিণ শুল্লকিয়া গ্রামে বজ্রপাতে লিপি আক্তার (১১) ও মো. শরীফ (৮) নামে দুই ভাই-বোন নিহত হয়েছে।
 
বৃহস্পতিবার বিকেলে এ ঘটনা ঘটে। নিহতরা হলো ওই গ্রামের খুরশিদ আলমের সন্তান।
 
স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুজ জাহের জানান, খুরশিদ ও তার দুই শিশুসন্তানসহ হালকা বৃষ্টির মধ্যে বাড়ির সামনে ক্ষেতে ঘাস কাটতে যান। এ সময় বজ্রপাতে দুই শিশুই ঘটনাস্থলে মারা যায়। খুরশিদ একটু দূরে থাকায় তিনি রক্ষা পান।
 
ইত্তেফাক/জামান