গ্রিড লাইনে ত্রুটির কারণে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ তাপ বিদ্যুৎ কেন্দ্রে বন্ধ হওয়া তিনটি ইউনিটের মধ্যে দুটি ইউনিটের উৎপাদন শুরু হয়েছে।
বৃহস্পতিবার সকাল ৮টার দিকে ১৫০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন ইউনিট-৪ ও ২২৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন কম্বাইন্ড সাইকেল পাওয়ার প্লান্টের উৎপাদন শুরু হয়। এছাড়াও বিদ্যুৎ কেন্দ্রের ১৩০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন ইউনিট-৩ পুরোপুরি সচল থাকলেও জাতীয় গ্রিডে চাহিদা না থাকায় এর উৎপাদন বন্ধ রয়েছে বলে জানান কর্তৃপক্ষ।
এর আগে বুধবার রাত সাড়ে ৮টার দিকে গ্রিড লাইনে ত্রুটির কারণে তিনটি ইউনিটে উৎপাদন বন্ধ হয়ে যায়। বন্ধ হয়ে যাওয়ায় জাতীয় গ্রিডে পাঁচশ' ২৫ মেগাওয়াট বিদ্যুৎ হ্রাস পায়। এসময় ব্রাহ্মণবাড়িয়া, কিশোরগঞ্জ ও নরসিংদীসহ কয়েকটি জেলার বিদ্যুৎ সরবরাহ তাৎক্ষনিকভাবে বন্ধ হয়ে যায়।
ইত্তেফাক/জামান
