মক্কার বলী খেলায় চ্যাম্পিয়ন আব্দুর রাকিব

আপডেট : ২০ এপ্রিল ২০১৭, ২৩:৫১

গত ২০ এপ্রিল বৃহস্পতিবার সাতকানিয়া উপজেলার মাদার্শা ইউনিয়নে পাহাড়ঘেরা সমতল ভূমিতে জমজমাট মক্কার বলীখেলা দেখতে জড়ো হয়েছিল হাজারো মানুষ। দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার  ঐতিহ্যবাহী মক্কার বাড়ির পাহাড় ঘেরা মাঠে এ বলীখেলার ১৩৮তম আসর বসেছিল এবার। দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে আসা বলীদের শ্বাসরুদ্ধকর লড়াই চলছিল।

অন্যদিকে জমে উঠেছিল হস্তশিল্প আর গ্রামীন খাবারদাবারের বেচাকেনা। এ রকম উত্সব উপলক্ষে উপজেলার আশপাশের কয়েক গ্রামের মানুষের বছরে হাতেগোনা দুয়েকবারই আসে। কক্সাবাজার, উখিয়া, চকরিয়া, বাঁশখালি, খুলনা ও মহেশখালী থেকে বলী এসেছিল এবারের আসরে। খেলার মূল আকর্ষণ ছিলেন খুলনার ব্যাটালীয়ন আনসার সদস্য মো. আব্দুর রাকিব বলী ও মহেশখালীর মো. হোসেন বলী। দু’জনের মধ্যে তুমূল মল­ যুদ্ধ চলে অনেক্ষন। অবশেষে মক্কার বলী খেলায় কক্সবাজার মহেশখালীর মো. হোসেন বলীকে পরাজিত করে চ্যাম্পিয়ন হন খুলনার ব্যাটালীয়ন আনসার সদস্য মো. আব্দুর রাকিব বলী।

ইত্তেফাক/নূহু