চট্টগ্রাম প্রিমিয়ার ফুটবল লিগ
স্পোর্টস রিপোর্টার, চট্টগ্রাম অফিস
কাস্টমস স্পোর্টস ক্লাবও জিপিএইচ ইস্পাত প্রিমিয়র ফুটবল লিগে শুভ সূচনা করেছে।
গতকাল শুক্রবার চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় কাস্টমস ক্লাব ৩-১ গোলে হারায় বর্তমান লিগ রানার্সআপ বন্দর ক্রীড়া সমিতিকে। কাগজে-কলমে প্রতিপক্ষের চাইতে শক্তিশালী ছিল বন্দর ক্রীড়া সমিতি। কিন্তু নিজেদের প্রথম খেলায় তা জানান দিতে ব্যর্থ হয়েছে দলটি। এরপরও ২৭ মিনিটে বিদেশি রিক্রুট কিংসলের গোলে তারাই প্রথমে এগিয়ে গিয়েছিল (১-০)। কিন্তু ৫১ মিনিটে কাস্টমস ক্লাবকে সমতায় ফেরান এলিটা (১-১)। ৫৫ মিনিটে ফ্রাঙ্কের গোলে এগিয়ে যায় কাস্টমস ক্লাব (২-১)। ৫৭ মিনিটে ফ্রাঙ্ক নিজের দ্বিতীয় গোল করলে জয় নিশ্চিত হয় কাস্টমস ক্লাবের (৩-১)।
আজকের খেলা : ব্রাদার্স ইউনিয়ন ও মোহামেডান ব্লুজ। বিকাল ৩টা, এম এ আজিজ স্টেডিয়াম।
