চলতি ওয়েস্ট ইন্ডিজ সিরিজ শেষে টেস্ট ক্রিকেট থেকে অবসর নেয়ার ঘোষণা দিয়েছিলেন পাকিস্তানের মিডলঅর্ডার ইউনুস খান।
সেই ঘোষণা থেকে ফেরার ইঙ্গিত দিলেন তিন। ইউনুস খান ক্রিকইনফোকে জানান, ‘পাকিস্তানের ক্রিকেটে বোর্ড ও দেশের জনগণ চাইলে আরো কিছুদিন খেলা চালিয়ে যাব।’
পাকিস্তানের ক্রিকেটারদের মধ্যে অবসর নাটক নিয়ে নতুন কিছু নয়। এর আগে বেশ কয়েকজন ক্রিকেটার অবসরের ঘোষণা দিয়ে ফিরে এসেছেন। ইউনুস খানও কয়েকবার অবসরের ঘোষণা দিয়ে মত পাল্টে খেলায় ফিরেছেন।
ক্যারিয়ারের এখন পর্যন্ত ১১৫টি টেস্ট ম্যাচ খেলেছেন ইউনুস খান। টেস্টে ১০ হাজার রানের মাইলফলক থেকে মাত্র ২৩ রান দূরে আছেন পাকিস্তানি এ ক্রিকেটার।
ইত্তেফাক/ইউবি
