চীনের কাছে হারল বাংলাদেশ অনূর্ধ্ব-১৬

আপডেট : ২২ এপ্রিল ২০১৭, ২১:০৭
চীনের অনূর্ধ্ব-১৪ দলের বিপক্ষে ১-০ গোলে হেরেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৬। 
 
ম্যাচের ৭৫ মিনিটে একটি গোল খেয়ে বসে বাংলাদেশের মেয়েরা। সেটি আর শোধ দিতে পারেনি। অবশ্য ম্যাচের ৪ মিনিটেই গোল করার দারুণ একটি সুযোগ পেয়েছিলেন বাংলাদেশের সিরাত জাহান স্বপ্না। কিন্তু সুযোগটি কাজে লাগাতে পারেননি। 
 
চীনের সাংহাই প্রদেশের রাজধানী জিয়ানে অনুষ্ঠিতব্য ফুটবল টুর্নামেন্টে অংশ নিতে বৃহস্পতিবার চীনে পৌঁছেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৬ নারী ফুটবল দল। ২২ থেকে ২৬ এপ্রিল পর্যন্ত বাংলাদেশ দল পাঁচটি ম্যাচ খেলবে।  
 
আগামীকাল রবিবার সাংসি এর স্থানীয় একটি দলের বিপক্ষে খেলবে। ২৪ তারিখ চীনের অনূর্ধ্ব-১৪ জাতীয় ফুটবল দলের বিপক্ষে খেলবে। ২৫ তারিখ সাংসি এর স্থানীয় দলের বিপক্ষে খেলার পর ২৬ তারিখ অনূর্ধ্ব-১৪ জাতীয় দলের বিপক্ষে শেষ ম্যাচ খেলবে। ২৭ এপ্রিল বাংলাদেশের উদ্দেশ্যে যাত্রা করবে অনূর্ধ্ব-১৬ দল।
 
 
মূলত সেপ্টেম্বরে থাইল্যান্ডে অনুষ্ঠিতব্য এএফসি অনূর্ধ্ব-১৬ ফুলবল চ্যাম্পিয়নশিপের প্রস্তুতির অংশ এটি।
 
 
ইত্তেফাক/ইউবি