আপনার রাশিফল

আপডেট : ০২ এপ্রিল ২০১৯, ২০:১৩

মুহম্মদ আনিসুল হক

৩ এপ্রিল ২০১৯ খ্রিষ্টাব্দ, বুধবার

আজ ২০ চিত্র ১৪২৫ বঙ্গাব্দ এবং ২৬ রজব ১৪৪০ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ মেষ রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৬টা ২ মিনিটে এবং সূর্যাস্ত ৬টা ১৮ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি মেষ রাশির জাতক/জাতিকা। আপনার জন্ম সংখ্যা: ৩। আপনার ওপর প্রভাবকারী গ্রহ: মঙ্গল ও বৃহস্পতি। আপনার শুভ সংখ্যা: ৩ ও ৯। শুভ বার: মঙ্গল ও বৃহস্পতি। শুভ রত্ন: রক্তপ্রবাল ও পোখরাজ। জেনে নিন আজকে আপনার রাশিতে কী আছে—

মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল)

আর্থিক দিক ভালো যেতে পারে। আয়-উপার্জন বৃদ্ধির সম্ভাবনা আছে। রাজনীতিবিদদের জন্য সময় অনুকূল থাকতে পারে। কোনো আশা পূরণ হতে পারে। ভবিষ্যতের জন্য কোনো পরিকল্পনা গ্রহণ করতে পারেন।             

বৃষ রাশি (২১ এপ্রিল-২০ মে) 

কর্মপরিবেশ অনুকূল থাকবে। কর্মস্থলে সহকর্মীদের সহযোগিতা পেতে পারেন। কর্মস্থলে নিজের কর্তৃত্ব বজায় রাখা সহজ হতে পারে। সামাজিক অবস্থান সুদৃঢ় হতে পারে। পাবলিক ইমেজ বৃদ্ধি পাবে।

মিথুন রাশি (২১ মে-২০ জুন)

কাজকর্মে ভাগ্যের আনুকূল্য পেতে পারেন। পেশাগত দিক ভালো যাবে। উচ্চশিক্ষার্থীদের জন্য দিনটি শুভ। উচ্চশিক্ষা বা কর্মসংস্থানের জন্য বিদেশ-যাত্রার উদ্যোগ ফলপ্রসূ হতে পারে।

কর্কট রাশি (২১ জুন-২০ জুলাই)

পরধনপ্রাপ্তির সম্ভাবনা আছে। ট্যাক্সসংক্রান্ত কোনো ঝামেলা হতে পারে। ব্যবসায়িক দিক ভালো যাবে না। বিক্রয়-বাণিজ্যে লোকসান হতে পারে। আজ কোনো ঝুঁকি নেওয়া ঠিক হবে না।

সিংহ রাশি (২১ জুলাই-২১ আগস্ট)

দাম্পত্য সম্পর্ক ভালো থাকতে পারে। বিবাদ এড়িয়ে চলুন। কোনো ঘনিষ্ঠ বন্ধুর সহযোগিতায় উপকৃত হতে পারেন। ব্যবসায়িক দিক ভালো যাবে। নতুন বিনিয়োগ ফলপ্রসূ হতে পারে।

কন্যা রাশি (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)

শত্রুরা মাথাচাড়া দিয়ে উঠতে পারে। শত্রুকে দুর্বল ভাবা ঠিক হবে না। শত্রু সম্পর্কে সতর্ক থাকুন। কর্মস্থলে কোনো ঝামেলা হতে পারে।

তুলা রাশি (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)

বিদ্যার্থীদের জন্য দিনটি শুভ। পড়াশোনায় মন বসাতে পারবেন। প্রণয়-প্রস্তাবে সাড়া পেতে পারেন। সন্তানের কোনো সাফল্য আনন্দদায়ক হতে পারে। সৃজনশীল কাজে সুফল পাবেন।

বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর-২১ নভেম্বর)

বিলাসদ্রব্য কেনাকাটা হতে পারে। কোনো প্রত্যাশা পূরণ হতে পারে। মন ভালো থাকবে। মাতৃস্বাস্থ্য ভালো যাবে। জ্ঞানস্পৃহা বৃদ্ধি পাবে।

ধনু রাশি (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)

আত্মীয়দের সঙ্গে যোগাযোগ হতে পারে। ব্যক্তিগত যোগাযোগ ফলপ্রসূ হতে পারে। প্রতিবেশীদের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকতে পারে। প্রাপ্ত তথ্যের উপর নির্ভর করতে পারেন।

মকর রাশি (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)

আর্থিক দিক ভালো যেতে পারে। প্রাপ্তিযোগ আছে। অধীনস্তদের কাজে লাগাতে পারবেন। মূল্যবোধ সমুন্নত থাকতে পারে। প্রদত্ত প্রতিশ্রুতি রক্ষা করা সহজ হতে পারে।

কুম্ভ রাশি (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)

নিজের যোগ্যতার স্বীকৃতি পেতে পারেন। শরীর ভালো থাকবে। মানসিক প্রশান্তি বজায় থাকতে পারে। ব্যবসায়িক দিক ভালো যেতে পারে। অপরের প্রতি সদাচরণ করুন।

মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)

কোনো পূর্বকর্মের ফল ভোগ করতে পারেন। গোপন শত্রুরা ক্ষতি করার চেষ্টা করতে পারে। সম্ভাব্যক্ষেত্রে বিদেশযাত্রার সুযোগ পেতে পারেন। অকারণ ব্যয় পরিহার করার চেষ্টা করুন।

 

 

০