লালপুরে বজ্রপাতে কৃষকের মৃত্যু

আপডেট : ২৪ এপ্রিল ২০১৭, ১২:০৮
 
সোমবার সকালে নাটোরের লালপুর উপজেলার ওয়ালিয়া গ্রামে বজ্রপাতে হাফিজুল ইসলাম (২৬) নামের এক কৃষকের মৃত্যু হয়েছেন। আহত হয়েছেন অপর একজন। নিহত হাফিজুর ওয়ালিয়া পূর্বপাড়া গ্রামের মতিউরের ছেলে।
 
জানা গেছে, সকাল সাড়ে ৯টার দিকে ওয়ালিয়া খামারের মাঠে পেঁয়াজ তোলার সময় বৃষ্টি শুরু হয়। বৃষ্টির সঙ্গে বজ্রপাত ঘটলে ঘটনাস্থলেই হাফিজুলের মৃত্যু হয়। একই সঙ্গে কাজ করা ওয়ালিয়া গ্রামের ছফের আলীর ছেলে সোহেল (২৫) গুরুত্বর আহত হন। সোহেলকে বনপাড়া একটি ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
 
ওয়ালিয়া ইউপি চেয়ারম্যান অনিছুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
 
ইত্তেফাক/কেকে