দখলকৃত পশ্চিম ব্যাংক ও জেরুজালেমের একটি প্রধান ক্রসিংয়ে সোমবার এক ইসরাইলি রক্ষীকে ছুরিকাঘাত করায় এক ফিলিস্তিনি নারীকে আটক করা হয়েছে। এক পুলিশ বিবৃতিতে জানায়, ৩৯ বছর বয়সী আসিয়া কাবনাহ্ নামের ওই নারীর বাড়ি পশ্চিম তীরে। তিনি নয় সন্তানের জননী।
আসিয়া কালান্দিয়া চেকপয়েন্টে একজন নারী রক্ষীকে ছুরিকাঘাত করেন। এতে ওই রক্ষী সামান্য আহত হন। ওই রক্ষীকে হাসপাতালে পাঠানো হয় এবং অন্যান্য রক্ষীরা আসিয়াকে গ্রেফতার করে। এএফপি।
ইত্তেফাক/সাব্বির
